ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ ৩১৫ বার পড়া হয়েছে

ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত-ছবি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক রিয়াজউদ্দিন জামি প্রমূখ। সভায় বক্তারা দেশব্যাপী ডিজিটালাইজেশনের ফলে জনসাধারণ এখন কোন রকম দুর্ভোগ ও হয়রাণি ছাড়াই অনলাইনের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারছেন। এতে করে দাপ্তরিক কার্যক্রমে যেমন গতিশীলতা এসেছে তেমনি কাজের জবাবদিহিতাও বেড়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

আপডেট সময় : ১০:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২