ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের বাজারে অভিযান, তিন আড়তে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২ ৪৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূল্য তালিকা ও ক্যাশ মেমো না থাকায় ৩টি ডিমের আড়তকে জরিমানা করেছে। আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় শহরের ফারুকী বাজারের ডিমের আড়ত ও দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। অভিযান চলাকালে ফারুকী বাজারের ৩টি ডিমের আড়ত ও দোকানকে মূল্য তালিকা না থাকা এবং ক্যাশ মেমো সংরক্ষণ না করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ডিমের বাজার স্বাভাবিক রাখতে অভিযান চালানো হয়েছে। আড়ত ও দোকান মালিকদের মূল্য তালিকা এবং ক্যাশ মেমো সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে দোকানদার কত মুনাফা করছে সেটি বোঝা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের বাজারে অভিযান, তিন আড়তে জরিমানা

আপডেট সময় : ০২:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২