ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য পাবে ৮৪ হাজারের বেশি পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২ ৫৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে ১ কোটি পরিবারের হাতে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে আগামীকাল রোববার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলার কার্ডধারী ৮৪ হাজার ৩৪৭ পরিবারকে রমজান শুরুর আগে ও রমজান মাসের মাঝামাঝি পর্যন্ত ন্যায্যমূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে। আজ শনিবার (১৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার মধ্যে আখাউড়ায় ৪৯৮৫, বাঞ্ছারামপুর ৯৩২৯, বিজয়নগর ৬২৪১, ব্রাহ্মণবাড়িয়া সদর ও পৌরসভায় ১৬৬৩৮, আশুগঞ্জ ৩৩৪০, কসবা ৮০১৬, নবীনগর ও পৌরসভা ১৩৮১২, নাসিরনগর ১২৭৭৬, সরাইল ৯২১০ জন মোট জেলায় ৮৪ হাজার ৩৪৭ পরিবার এ সুবিধা পাবে। ৪০টি টিসিবি’র ডিলারের মাধ্যমে এসব পণ্য সরবরাহ করা হবে। আগামীকাল রোববার সকাল ৯টায় পৌরএলাকা টেংকেরপাড় লোকনাথ দিঘীরপাড় মাঠে স্থানীয় সাংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরি এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানান তিনি। প্রতি উপকারভোগী পরিবারকে প্রতিটি পণ্য দুই কেজি/ লিটার করে দেওয়া হবে। ভোক্তা মূল্য এক কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল লিটার ১১০ টাকা, ছোলা ৫০ টাকা করে পাবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, পুলিশ সুপার আনিসুর রহমান, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য পাবে ৮৪ হাজারের বেশি পরিবার

আপডেট সময় : ০৪:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২