ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ৬৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বুধবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো শহরতলীর ঘাটুরা গ্রামের আব্দুল আহাদ (৩৪), ববিতা বেগম (৩০), মধ্যপাড়া নয়াপুকুর পাড় এলাকার মোঃ সাজন (৩১), উত্তর ভাদুঘর এলাকার মোঃ মশিউর রহমান (৪৩), মজলিশপুর ইউপির লিপি আক্তার (১৮) ও জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় আটপাড়া গ্রামের জহুরা বেগম (২২)। বুধবার ভোরে শহরের শেরপুর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন জানান, ওই চক্রটি বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ম্যাসেঞ্জারসহ সামাজিক যোগযোগ মাধ্যমে প্রবাসীদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে তাদরে কাছ থেকে মুক্তিপণ আদায় করত। গেল ১৫ আগস্ট জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের মোঃ রওশান আলীর ছেলে সৌদি প্রবাসী শাকিল মিয়া (২৫) ও ১৬ আগস্ট শাকিলের চাচা সৌদি প্রবাসী সোরাহান মিয়াকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে ওই চক্রটি। এরপর তারা শাকিলকে ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে ও সোরাহান মিয়াকে গৌতমপাড়ার একটি বাড়িতে আটকে রেখে অশ্লীল ছবি ধারণসহ মেরে ফেলার হুমকী দিয়ে তাদের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেয়। পরে মুক্তিপণের টাকা পেয়ে তাদের ছেড়ে দেয়া হলে সরাইল থানা পুলিশ উভয় ভিকটিমদের নিয়ে শহেরর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় শহরতলীর ঘাটুরা গৌতমপাড়া মুন্সিবাড়ি থেকে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা বড় ধরণের একটি চক্র। এদের প্রত্যাকের বিরুদ্ধে সদর থানায় অর্ধডজনেরও অধিক মামলা রয়েছে। অপরাধী যত শক্তিশালীই হউক আমাদের কাছে ছাড় নেই। সরাইল থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২