ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত
- আপডেট সময় : ১১:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ছাত্রদল নেতা মোঃ জুনায়েদ হোসেন সোহাগ। রোববার (৩ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত প্যাডে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মোঃ জুনায়েদ হোসেন সোহাগকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। মোঃ জুনায়েদ হোসেন সোহাগ ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া শান্তিবাগে বাসিন্দা। তার পিতা মো. এনায়েত হোসেন। ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকায় ছাত্রদলের হয়ে তিনি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা৷ দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তার এ অর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।














