ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়ি বাঁধের নীচ থেকে মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ৩৬১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্বপাইকপাড়া তিতাস নদীর পাড় থেকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় সুমন সাহা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নদী পাড়ের বেড়ি বাঁধের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের দু’হাত অস্বাভাবিক বাঁকা ছিলো। নিহত সুমন সাহা শহরের কালাশ্রীপাড়া এলাকার অশোক সাহার ছেলে। সে শহরের একটি মুদি মালের দোকানের কর্মচারী ছিল। তার স্ত্রী ও ২ মেয়ে রয়েছে।

পরিবার সূত্র জানায়, সুমন মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বুধবার সকালে স্থানীয়রা বেড়ি বাঁধের নীচে তার গলায় দড়ি পেঁচানো মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়ি বাঁধের নীচ থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩