ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় গুনীজন সংবর্ধনায় সাংসদ মোকতাদির চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় গুনীজন সংবর্ধনায় সাংসদ মোকতাদির চৌধুরী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় গুনীজন সংবর্ধনায় সাংসদ মোকতাদির চৌধুরী; খ্যাতিমান ব্যক্তিদের সম্মান্বিত করে ব্রাহ্মণবাড়িয়াবাসীও গৌরবান্বিত

দেশের শিক্ষা ও সমাজের বিভিন্নভাবে বিশেষ অবদান রাখায় ডক্টর দেলোয়ার হোসেন, মুহাম্মদ মোশাররফ হোসেন ও ডক্টর মুহাম্মদ মোহন মিয়াকে গুনীজন সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে অষ্টগ্রামের সর্বস্তরের জনগন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি ও সাবেক পুলিশ কর্মকর্তা হাজী মোঃ আব্দুস সালাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বলেন, আজকে যাদের সংবর্ধিত করা হয়েছে তাদের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে আছে। তারা স্ব স্ব স্থানে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কৃতিত্বের জন্য সমাদৃত। তাদেরকে সংবর্ধনা দেয়ার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসীও গৌরবান্বিত হয়েছে। আলোচনা সভা শেষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, ঢাকা আইসিডিডআর এর মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও পিএসডি গবেষক মুহাম্মদ মোশাররফ হোসেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ, গ্রন্থাগার ও গবেষক কৃষিবিদ ডক্টর মুহাম্মদ মোহনকে শিক্ষা ও সমাজের উন্নয়ন কাজে ভূমিকা রাখায় গুনীজন সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় গুনীজন সংবর্ধনায় সাংসদ মোকতাদির চৌধুরী

আপডেট সময় : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩