ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার

বাঞ্ছারামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২টি দোকান পুড়ে ছাই, এক শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ ৫৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২টি দোকান পুড়ে ছাই। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় উপজেলার জামাল মার্কেটে একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে দগ্ধ হাসানকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হাসান বাঞ্ছারামপুর উপজেলা সদরের চরেরকান্দা গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় দগ্ধ আরেক শিশু জাহিদুলকে (১০) ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, দুপুর পৌনে ২টায় বাঞ্ছারামপুর উপজেলা সদরের জামাল মার্কেটে একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। এ সময় আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শিশু হাসান ও জাহিদুল দগ্ধ হয়। দগ্ধ দুই শিশুকে ঢাকায় পাঠানো হলে পথেই একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঞ্ছারামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২টি দোকান পুড়ে ছাই, এক শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২