ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

পিআইবি’র সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের মৃত্যুবার্ষিকীতে সরাইল প্রেসক্লাবে স্মরণসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ৩০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলের কৃতি সন্তান, দেশ বরেণ্য সাংবাদিক, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপদেষ্টা সম্পাদক, পিআইবি’র সাবেক চেয়ারম্যান ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য হাবিবুর রহমান মিলনের সপ্তম মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার সরাইল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা। প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণসভায় প্রধান অতিথি ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন-সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ বদর উদ্দিন, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, প্রেসক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ মাসুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জুলকার নাঈন, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, অর্থসম্পাদক আব্দুল করিম, সাহিত্য সম্পাদক জহিরূল ইসলাম রিপন, সদস্য মো. মুরাদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে অধ্যায়নরত সরাইলের সন্তান মৃধা এস.এম কানজুল কারাম ও সাংবাদিক দীপক কুমার দেবনাথ। বক্তারা বলেন, সরাইলের মানুষজন সকালে দৈনিক ইত্তেফাক পত্রিকাটি হাতে নিয়েই হাবিবুর রহমান মিলনের লেখা খুঁজতেন। ১৯৭৮ খ্রিষ্টাব্দে সরাইল প্রেসক্লাবের উদ্বোধনকারী হাবিবুর রহমান মিলন ছিলেন এই দেশের সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র। সারা জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণেই কাজ করেছেন। প্রথমসারীর এই কলামিষ্ট দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ও চর্চায় অন্যতম ভূমিকা পালন করেছেন। দূর্নীতিবাজ ও অসৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য মিলন ভাই ছিলেন আতঙ্ক। সৎ স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভিত্তি গড়তে কাজ করেছেন আজীবন। ২১ শে পদক পাওয়া মিলনকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আ’লীগ দলীয় মনোনয়ন দিতে চেয়েছিলেন। অর্থবহ অনর্গল ও শ্রূতিমধুর বক্তব্য দ্বারা সকল শ্রেণির মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তিনি ছিলেন দেশ ও জাতির অনন্য সম্পদ। হাবিবুর রহমানের মিলনের অসাধারণ মেধা ও জ্ঞানই যোগ্যতম জায়গায় প্রতিষ্ঠিত করেছিল। তিনি ছিলেন সরাইলবাসীর গর্বের ধন। উনার গৌরবময় কর্মজীবন পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে গুণী মানুষের স্বরণসভার আয়োজন করায় সরাইল প্রেসক্লাবকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বক্তারা।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিআইবি’র সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের মৃত্যুবার্ষিকীতে সরাইল প্রেসক্লাবে স্মরণসভা

আপডেট সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২