ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল

নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী’র আহবায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ২৬৪ বার পড়া হয়েছে

তরী'র আহবায়ক কমিটি গঠন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী’র আহবায়ক কমিটি গঠন হয়েছে। আজ শনিবার দুপুর ১টায় শহরের কোর্ট রোডস্থ তরী’র অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধের অন্যতম গবেষক ঘাতক দালাল নির্মূল কমিটি ও সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন শামীম আহমেদকে আহবায়ক করে এগারো সদস্যের কমিটি ঘোষণা করেন। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে নাফিজ আহমেদ সেলিম, খালেদা মুন্নী, শিপন কর্মকার, মো. মোস্তফা দেলোয়ার, হৃদয় কামাল, খায়রুল কবির, সুশান্ত পাল, খায়রুজ্জামান এমরান, নাজমুল খান ও সোহেল আহাদ। কমিটি ঘোষণার পর কবি জয়দুল হোসেন নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী’র আহবায়ক কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নদী মাতৃক বাংলাদেশ নদী দখল-দূষণ, ভরাট, ভাঙ্গনের কারণে অস্তিত্ব সংকটে। সংকট মোকাবেলায় দেশের সচেতন নাগরিকদের নিয়ে জনসচেতনতার লক্ষ্যে এবং রাষ্ট্রের নদী রক্ষা নীতিমালার সঠিক বাস্তবায়নের পক্ষে কাজ করবে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন “তরী” । সমাজের ব্যাপক মানুষকে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলনে যুক্ত করা আমাদের সকলের দায়িত্ব। দেশ ও সমাজের উন্নয়নের পাশাপাশি নদী ও নদী নির্ভর মানুষের জীবন মান উন্নয়নে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত মনে প্রাণে ধারণ করে নদী ও প্রকৃতি সুরক্ষার পাশাপাশি শব্দ দূষণ, বায়ুদূষণ রোধে পুকুর জলাশয়, খাল-বিল, হাওড়-বাওড় সর্বোপরি পরিবেশ সুরক্ষায় কাজ করবে “তরী”। পাশাপাশি পাড়া-মহল্লা, স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল শ্রেণি পেশার মানুষের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।
এরূপ সাধারণ ঘোষণাকে সামনে রেখেই নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন “তরী” নামে একটি সংগঠন গঠিত হলো ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী’র আহবায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩