ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

দেশে আপাদত সারের দাম বাড়ছে না॥ কৃষি সচিব সায়েদুল ইসলাম॥

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২ ৪৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সচিব সায়েদুল ইসলাম বলেন,
সার আমদানিতে ব্যায় বৃদ্ধি পেলেও কৃষকের কথা বিবেচনা করে দেশে আপাদত সারের দাম বাড়ছে না॥

বিশ্বে সারের দাম বৃদ্ধির কারণে সার আমদানিতে ব্যায় বৃদ্ধি পেলেও কৃষকের কথা বিবেচনা করে দেশে আপাদত সারের দাম বাড়ছে না জানিয়েছেন কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম। তিনি আরো বলেন, মুল্যবৃদ্ধি হলেও আমাদের সরবরাহে কোন ঘাটতি নেই এবং দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই সারের কোন সংকট নেই। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রনালয়ের অধীনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএডিসির খাল খুব শীঘ্রই পরিকল্পিতভাবে করার বিষয়ে আন্ত:মন্ত্রণালয়ের সভা হয়েছে। এতে প্রায় পাঁচশ কোটি টাকা ব্যয়ে সবুজ প্রকল্পের পানি কৃষকদের কাছে পৌছানোর জন্য একটি প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। সবুজ প্রকল্পের পানি পরিকল্পিতভাবে কৃষকের কাছে নিরবিচ্ছিন্নভাবে পৌছানোর ব্যবস্থা করা হচ্ছে। আগামী অর্থবছরেই কিছু করা যায় কিনা তা চেষ্টা করা হচ্ছে। সেই অনুযায়ী অর্থ মন্ত্রনালয়ের ছাড়ের পর পরিকল্পনা মন্ত্রণলয়ের কাছে ফাইল পাঠানো হয়েছে। চার লেনের কাজের জন্য চলতি মৌসুমে কৃষকদের কিছুটা ক্ষতি হয়েছে। তবে আর যেন ক্ষতি না হয় সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন বিএডিসির কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া সেচ এলাকার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া কৃষি সমপ্রসারন অধিদপ্তরের উপ পরিচালক রবিউল আলম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মোহাম্মদ শহিদুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসসহ জেলার কৃষি মন্ত্রনালয়ের অধীনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে আপাদত সারের দাম বাড়ছে না॥ কৃষি সচিব সায়েদুল ইসলাম॥

আপডেট সময় : ০৭:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২