ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

ট্রেনের লাইট ইঞ্জিনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের লাইট ইঞ্জিনের ধাক্কায় মাহমুদুল হাসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।গতকাল রবিবার সন্ধ্যায় চট্রগ্রাম-সিলেট রেলপথের উপজেলার মুকুন্দপুর স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় ইমন মিয়া (২০) নামে আরেকজন আহত হয়েছেন। মুকুন্দপুর রেলস্টেশনের মাষ্টার পরশ আলী শিকদার জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কঠোর নিরাপত্তায় কালোনী এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। ট্রেনটিকে ব্যাকআপ দেওয়ার জন্য এর পেছনে আরো একটি অতিরিক্ত লাইট ইঞ্জিন যাচ্ছিল। ইঞ্জিনটি মুকুন্দপুর রেল ক্রসিং পার হওয়ার সময় অসতর্কতাবশত ওই মোটরসাইকেলটি রেলক্রসিং অতিক্রম করার চেষ্টা করে। এ সময় লাইট ইঞ্জিনটির সাথে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর স্থানীয়রা রেল পুলিশের সহায়তায় হতাহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে আনার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রেনের লাইট ইঞ্জিনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

আপডেট সময় : ১২:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩