জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী গ্রহন।
- আপডেট সময় : ১০:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৯৫ বার পড়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস-২০২৬। দিবসটি পালনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করেছে। এসব কর্মসূচীতে রয়েছে শহরের শুরুত্বপূর্ণ স্থানে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচারণামূলক মাইকিং কার্যক্রম, র্যালি, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, নাটিকা ও প্রমাণ্যচিত্র, রক্তদান। সকাল সাড়ে ৯ টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে কাউতুলী মোড় পর্যন্ত ও কাউতুলী মোড় থেকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন বর্ণাঢ্য র্যালি হবে। এরপর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে সরকারি আইনগত সহায়তা বিষয়ক ছবি, নাটিকা ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হবে। সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরনী অনুষ্ঠান। জেলা লিগ্যাল এইড অফিসার তানজিনা নাফিজ এসব কর্মসূচী সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের অংশগ্রহন কামনা করেন।

















