ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর

কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:৩২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২৩৮ বার পড়া হয়েছে

কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকালে কাল বৈশাখীর তান্ডবে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলার সদর উপজেলা, বিয়াল্লিশর, ভোলাচং ছাড়াও আখাউড়া ও কসবা উপজেলা সহ বিভিন্ন এলাকায় ঝড়ের প্রভাবে কৃষি জমি, ফসল, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে গাছ উপড়ে পড়ে যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটে। ঝড়ের কারণে চলমান এসএসসি পরীক্ষার্থীরাও দুর্ভোগে পড়ে। প্রতিকূল আবহাওয়ার কারণে বোর্ডের অনুমোদন নিয়ে পরীক্ষার সময় কিছুটা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সাইদ। এদিকে কসবা উপজেলার তীনলাখপীর এলাকায় একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ধসে পড়েছে। এতে ওই এলাকায় রবি ও এয়ারটেল উভয় নেটওয়ার্কে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা নিজ নিজ এলাকায় ক্ষয়ক্ষতির খোঁজখবর নিচ্ছেন। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

আপডেট সময় : ০৯:৩২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬