ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী গ্রহন। প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার

কাঙালী ভোজেও বিভক্ত সরাইল আওয়ামীলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ৩৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে কাঙালী ভোজের আয়োজনেও বিভক্ত হয়ে পড়েছে সরাইল আওয়ামীলীগ। আজ শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাঝে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে সরাইল সরকারি অন্নদা স্কুলে আয়োজন করা হয় কাঙালী ভোজের। প্যাকেট পদ্ধতির এ আয়োজন শেষ হয়ে যায় দুপুর ১২টার আগেই। ওই আয়োজনে উপস্থিত ছিলেন আহবায়ক এডভোকেট মো. নাজমুল হোসেন, সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের (৩১২) এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ সহ উপজেলা ও ইউপি আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের একাংশের উদ্যোগে ডাক বাংলো ও মুক্তিযোদ্ধা সংসদের সামনে আয়োজন করা হয় কাঙালী ভোজের। এখানকার কাঙালী ভোজ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বিভিন্ন শ্রেণির পেশার কয়েক হাজার লোক এখানকার ভোজে অংশ গ্রহন করেন। এখানকার কাঙালী ভোজে অংশ গ্রহন করেন আ’লীগের আহবায়ক কমিটির সদস্য মোছা. রোকেয়া বেগম, আব্দুর রহিম, মো. মাহবুবুর রহমান, দিলীপ বনিক, পানিশ্বর ইউনিয়ন আ’লীগের সভাপতি দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনসহ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগসংঠনের একাংশের নেতা কর্মীরা। সব মিলিয়ে ৪৭তম জাতীয় শোক দিবসে সরাইল আওয়ামীলীগের বিভক্তি পরিস্কার ভাবে ফুটে ওঠেছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাঙালী ভোজেও বিভক্ত সরাইল আওয়ামীলীগ

আপডেট সময় : ১০:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২