ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কনিকাড়া গ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভার আয়োজন করা হয়। পরামর্শ সভায় সভাপতিত্ব করেন কনিকাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব এম. এ. কাইয়ুম সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনিকাড়া গ্রামের কৃতী সন্তান ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মজিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু মিয়া, আলহাজ্ব হাজী নান্নু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ধন মিয়া, এরশাদুল হক, হাজী করিম, আক্কাস মিয়া, জাহাঙ্গীর আলম উজ্জ্বল, আরিফুল ইসলাম, মাসুম চৌধুরী এবং কাজী তাজ উদ্দিন আহমেদ। পরামর্শ সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন কনিকাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. সোহরাওয়ার্দীন চৌধুরী ও ডা. জামাল উদ্দিন।
সভায় বক্তারা কবরস্থানের সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের বিষয়ে নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত সকলে ভেদাভেদ ভুলে কবরস্থানের যেকোনো উন্নয়নমূলক কাজে এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তারা কবরস্থান উন্নয়ন কমিটিকে সব ধরনের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পরামর্শ সভা শেষে ওই কবরস্থানে শায়িত সকল মৃত ব্যক্তি, গ্রামবাসী এবং প্রবাসীদের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ‘বাবুল ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে তাবারুক বিতরণ করা হয়। মহতী এই উদ্যোগে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন গ্রামবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬