ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

আশুগঞ্জে অগ্নিকাণ্ড: স্বামী সন্তানের পর মারা গেলেন দগ্ধ রেখা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ৪৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু জুবায়ের, তার বাবা মকবুল, বড় ছেলে জয় ও স্ত্রী রেখার গর্ভে থাকা সন্তানের পর এবার মৃত্যুর কাছে হার মানল অগ্নিদগ্ধ রেখাও। অগ্নিদগ্ধ রেখা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে মারা যান। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল পাঁচে। অর্থাৎ অগ্নিদগ্ধ হয়ে পুরো পরিবারটিই মারা গেছে। মঙ্গলবার (০১ মার্চ) সকালে রেখার চাচাশ্বশুর শরীফ হোসেন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিদগ্ধ হওয়ার পর রাতেই মকবুলের ছোট ছেলে জুবায়ের মারা যায়। পরে ওই রাতেই মকবুল হোসেন ও তার পরিবারের আরও দুই সদস্যকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মকবুল হোসেন মারা যান। এরপর রোববার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মকবুলের বড় ছেলে জয়ের মৃত্যু হয়। এর আগে মকবুলের স্ত্রীর গর্ভে থাকা সন্তানও মৃত্যুবরণ করেন। পরে অপারেশন করে সেই সন্তানকে বের করা হয়। শেষমেষ সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মকবুলের পরিবারের বেঁচে থাকা শেষ সদস্য তার স্ত্রী রেখাও মৃত্যুবরণ করেন।জানা যায়, ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত সোয়া ১০টার দিকে উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটে। এসময় নিহত মকবুল হোসেনের ছেলে জুবায়ের (৬) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় মকবুল হোসেন (৪০) ও তার স্ত্রী রেখা বেগম (৩২) এবং তাদের আরেক ছেলে জয় (১২) ও ভবনের বাসিন্দা জামিয়া রহমানসহ ১০ দগ্ধ হন। তারা মুমুর্ষূ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। সিলিন্ডারের সুইচ দেওয়ার অনেক পর দেয়াশলাই জ্বালানোয় আগুন ধরে বিস্ফোরণ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুগঞ্জে অগ্নিকাণ্ড: স্বামী সন্তানের পর মারা গেলেন দগ্ধ রেখা

আপডেট সময় : ০৩:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২