ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর

আন্তঃনগর ট্রেনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরি

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৭:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৫৪২ বার পড়া হয়েছে

আন্তঃনগর ট্রেনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এতে নরসিংদীর পর থেকেই বগিগুলোর এসি কাজ করছিল না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কারিগরি কাজ শেষে এসি ছাড়াই ওই দুই বগি নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। কাজ করার জন্য ট্রেনটি প্রায় পৌনে এক ঘণ্টা বিলম্ব হয়। সব মিলিয়ে ট্রেনটি দেড় ঘণ্টার মতো বিলম্বে চলাচল করেছিল। খোঁজ নিয়ে জানা গেছে, ট্রনটি শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকাল পৌনে আটটার বদলে ১৫ মিনিট বিলম্বে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। নরসিংদী আসার পর দুটি বগির যাত্রীরা টের পান যে, তাদের বগির এসি কাজ করছে না। ট্রেনটি সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে যাত্রাবিরতি দেয়। আখাউড়া রেল জংশনের বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর নরসিংদী রেলওয়ে এলাকায় ট্রেনটির ২৫০৫ ও ২৬০৭ নম্বর দুই এসি কোচের ছাদ থেকে ‘কনডেন্সার কয়েল’ চুরির ঘটনা ঘটে। এর ফলে এসি কাজ করছিল না। ট্রেনটি আখাউড়ায় যাত্রা বিরতি দিলে বেশি বিলম্ব হওয়ার আশঙ্কায় এসি মেরামতের চেষ্টা করা হয়নি। তবে মেকানিক্যাল কিছু কাজ শেষে বিকল এসি নিয়েই ট্রেনটি সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্তঃনগর ট্রেনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরি

আপডেট সময় : ০৭:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬