ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

আখাউড়ায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ১জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ৩৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের আখাউড়ায় ট্রাকে ডাকাতির ঘটনায় ইয়াছিন (৩২) নামে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছুরি ও লোহার পাইপসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তন্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামের বাসিন্দা শওকত আলীর ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, সোমবার দিনগত রাতে সিলেট থেকে বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-২৮২০) ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের উপজেলার ধরখারের তন্তর বাজারের দক্ষিণ দিকে মুসাফির হোটেলের কাছে ভোররাতে পৌঁছে। এসময় সড়কে একটি পিকআপ ভ্যান আড়াআড়ি দাঁড় করিয়ে ওই বালুবাহী ট্রাককে আটকে দেওয়া হয়। এ সময় একদল ডাকাত ধারালো অস্ত্র নিয়ে চালক নূরুল আমিন (২৫) ও ট্রাকের মালিক সোহান আহমেদকে (৪৫) জিম্মি করে নগদ ২২ শ টাকা, দুটি মোবাইল ফোন লুটে নেয়। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস দল দিনভর অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত ইয়াছিনকে গ্রেফতার করে। এ সময় লুটে নেওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখাউড়ায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ১জন গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২