ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২ ৯১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশ্রয়ণ প্রকল্প নিয়ে বাংলাদেশের যেকোনো জায়গায় কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার (২৭ মে) বেলা পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামে চলমান আশ্রয়ণ প্রকল্প কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম করার অভিযোগে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে রাঙ্গামাটি এবং বান্দরবানে বদলি করা হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাদেরকে জড়িত দেখা গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যদি কেউ জড়িত থাকে অথবা বাংলাদেশের যেকোনো জায়গায় কেউ আশ্রয়ণ প্রকল্প নিয়ে দুর্নীতি করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, উনারা মিথ্যা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্ত। বাংলাদেশের ভালো কিছু হোক- সেটা তারা চান না। এ জন্য হিংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে এবং সেটা বাংলাদেশের জনগণের অর্থায়নে সেটা উনাদের সহ্য হচ্ছে না। সে জন্য এসব অপপ্রচার করছে। দেশের মানুষকে অনুরোধ করব এসব অপপ্রচারে যেন কান না দেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন আইনমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২