ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার

আখাউড়ায় পুলিশের সামনে এক নারীর বিষ পান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৪৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সামনেই বিষপানে মৌসুমী আক্তার (২৮) নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নারাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মানসিক প্রতিবন্ধী আমিন মিয়ার স্ত্রী। মৌসুমীর পরিবারের সদস্যরা জানায়, পুলিশ বিভিন্ন সময় মৌসুমীকে মাদক ব্যবসায়ী বলে টাকা চেয়ে থাকে। সন্ধ্যায় কয়েকজন পুলিশ মৌসুমীর ঘরে গিয়ে তার নামে মাদক মামলা আছে উল্লেখ করে তাকে থানায় যেতে বলে। এনিয়ে মৌসুমীর সাথে পুলিশ সদস্যদের বাদানুবাদ হয়। এর এক পর্যায়ে মৌসুমী ঘরে থাকা বিষ খেয়ে ফেলে। পরে গুরুতর অবস্থায় পুলিশসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। তবে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলামের দাবী, মৌসুমী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেফতারের চেষ্টা চালালে সে ঘরে থাকা বিষের বোতল নিয়ে পান করে ফেলে। এছাড়াও তার ঘর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখাউড়ায় পুলিশের সামনে এক নারীর বিষ পান

আপডেট সময় : ০২:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩