ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল

অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ১ জন বাংলাদেশী আটক

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে

অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ১ জন বাংলাদেশী আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (বিজিবি -২৫) অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় একজন বাংলাদেশীকে আটক করেন। হবিগঞ্জের মাধবপুরে (৩০ নভেম্বর) শনিবার আনুমানিক সকাল ৬:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (বিজিবি ২৫) এর ধর্মঘর বিওপির টহলদল সীমান্ত পিলার ১৯৯৬/২৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর হতে বাংলাদেশী একজন নাগরিকে আটক করতে সক্ষম হয়। আটক মোঃ মামুন-অর-রশিদ (২৪), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটার সাউ গান ঘুটনটি গ্রামের মোঃ মোয়াজ্জেম এর ছেলে।

আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের অভ্যন্তরে চেন্নাই রাজ মিস্ত্রী কাজের জন্য আনুমানিক ২ বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। পরবর্তীতে ৩০শে নভেম্বর ২০২৪ইং তারিখ ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ধর্মঘর বিওপির টহলদলের নিকট আটক হন। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীর নিকট হতে বিভিন্ন প্রকার ভারতীয় প্রসাধনী সামগ্রী-৪৪ পিছ পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীকে মালামাল সহ মাধবপুর থানায় মামলা দায়ের করে,আসামী হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে লে.কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস বিজিবি-২৫ বলেন, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (বিজিবি ২৫) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (বিজিবি ২৫) এর অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ১ জন বাংলাদেশী আটক

আপডেট সময় : ০৮:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪