ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

সরাইলে ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ৩৮৬ বার পড়া হয়েছে

সরাইলে ট্রাক্টর কেড়ে নিল বাদলের প্রাণ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেপরোয়া গতির ট্রাক্টর কেড়ে নিল সিএনজি চালক বাদল (২৭) নামের এক যুবকের প্রাণ। আজ বৃহস্পতিবার সকালে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের সরাইলের ধর্মতীর্থ এলাকায় এ ঘটনা ঘটেছে। বাদল নোয়াগাঁও গ্রামের রাজুখার বাড়ির মুরাদ খানের ছেলে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ধর্মতীর্থ এলাকায় অনুমোদন বিহীন শতাধিক ট্রাক্টর ইট বহন করছে ও মাটি টানছে। এই ট্রাক্টর গুলো সড়কে চলার কোন অনুমতি নেই। নেই বৈধ কোন কাগজপত্রও। অধিকাংশ চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। আজ সকালে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে কালীকচ্ছ থেকে নাসিরনগরের দিকে রওনা দেয় বাদল। ধর্মতীর্থ এলাকায় যাওয়ার পর বিপরীত থেকে আসা মাটি বোঝাই বেপরোয়া গতির ট্রাক্টর বাদলের সিএনজিটিকে চাপা দেয়। সড়কে ছিটকে পড়ে গুরূতর আহত হয় বাদল। যাত্রীরা আহত হন। বাদলকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশু সন্তানের পিতা বাদলের মৃত্যুতে পরিবারে কান্নার রোল পড়েছে। অকালে সন্তান হারানোর বেদনায় বারবার সংঙ্ঘাহীন হয়ে পড়ছেন বাদলের মাতা পিতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

আপডেট সময় : ১০:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩