ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল

সরাইলে ইটভাটায় অবৈধ বিদ্যুৎ সংযোগ সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২ ৪৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইট উৎপাদনের অভিযোগে ‘মায়ের দোয়া’ নামের এক ইটভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ) সরাইল কার্যালয়। আজ বৃহস্পতিবার দুপুরে এ জরিমানা করা হয়। পিডিবির স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজামারিয়াকান্দি গ্রামে অবস্থিত মায়ের দোয়া ব্রিক্স নামের ইটভাটার মালিক শাহবাজপুর গ্রামের শাহ আলম মিয়া। তিনি গত চার মাস ধরে ওই ভাটায় একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ইট উৎপাদন করে আসছিলেন। গত বুধবার দুপুরে পিডিবির স্থানীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সুমন হোসেন সরকারের নেতৃত্বে পিডিব’র একটি দল ওই ইটভাটায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের সন্ধান পান। এ সময় ইটভাটার শাহআলম মিয়া পালিয়ে যান। সংযোগটি বিচ্ছন্ন করে নিয়ে আসেন পিডিবি’র লোকজন। আজ বৃহস্পতিবার দুপুরে পিডিবির সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নওয়াজ আহমেদ খান ওই ইটভাটার মালিককে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। ইটভাটার মালিক শাহ আলম মিয়া বলেন,‘ জরিমানার কথা আমি শুনেছি। আমি এখনো টাকা জমা দেয়নি। দেখি কি করা যায়।’ নির্বাহী প্রকৌশলী নওয়াজ আহমেদ খান আজ বৃহস্পতিবার বিকেলে বলেন, এখন পর্যন্ত ইটভাটার মালিক জরিমানার টাকা জমা দেননি। না দিলে মালিকের বিরূদ্ধে মামলা দেওয়া হবে।’

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ইটভাটায় অবৈধ বিদ্যুৎ সংযোগ সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২