নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার।
- আপডেট সময় : ১০:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মুজিবের বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করেন। গত ১৭ জুন তারা তার বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব দাখিল করেছিল। আনীত অভিযোগ প্রত্যাহার আবেদনের ৯জন সদস্য জানান, কিছু অভ্যন্তরীন ভুল বুঝাবুঝি এবং তথ্যের ঘাটতির কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব এর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সমন্বয়হীনতার অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব করেছিলাম। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট আবদুল মান্নানের উপস্থিতিতে এক সমঝোতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের যাবতীয় আয়-ব্যয় এবং সরকারি বরাদ্দের হিসাব-নিকাশ বিশদভাবে পর্যালোচনা করা হয়। এতে আমাদের মধ্যকার সমস্ত ভুল বুঝাবুঝি ও আর্থিক হিসাব সংক্রান্ত দ্বিধাদ্বন্দ্ব সম্পূর্ণভাবে নিরসন হয়েছে এবং প্রমাণিত হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত আর্থিক অনিয়মের অভিযোগটি মূলত তথ্যের ঘাটতি ও ভুল বুঝাবুঝির কারণে উদ্ভুত হয়েছিল। ভূমি হস্তান্তর কর ১% এর অর্থ দ্বারা উন্নয়নমূলক কাজ করা হয়েছে। যাহা বাস্তবে দৃশ্যমান রয়েছে। চেয়ারম্যানের সততা ও স্বচ্ছতা নিয়ে কোন প্রকার সন্দেহ বা দ্বিমত নেই। শিবপুর ইউনিয়নের চলমান উন্নয়নমূলক কাজ সচল রাখতে জনগণের নাগরিক সেবা নিশ্চিত করার স্বার্থে সকল সদস্য বর্তমান চেয়ারম্যানের উপর পুনরায় পূর্ণ ও অবিচল আস্থা জ্ঞাপন করছি। অনাস্থা প্রস্তাব প্রত্যাহারে স্বাক্ষর করেছেন ইউপি সদস্য ইকবাল হোসেন ভূইয়া, মোঃ লিটন মিয়া, সোহেল মিয়া, মোঃ আহসান হাবীব, হুমায়ুন কবির শাহীন, মোঃ বশির, মোঃ ইকবাল ইসলাম, মাসদু মিয়া ও রোকসানা পারভীন।














