ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। রাজাপুরে মরহুম জামির উদ্দিন আহমেদ’র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত। সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত

বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন রাশেদ কবির আখন্দ। এই যোগ্য ব্যক্তিকে পুনরায় সভাপতির দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সার্বিক দিকনির্দেশনা ও সমর্থন দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিদ্যালয় পরিবার। জানা যায়, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে বিগত দিনে রাশেদ কবির আখন্দের দক্ষ নেতৃত্বের কারণেই তাকে দ্বিতীয়বারের মতো ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার এই পুনর্নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে।

এই সুযোগ্য নেতৃত্বকে পুনরায় নির্বাচন করার ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বলিষ্ঠ ভূমিকা ও পৃষ্ঠপোষকতার জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক বার্তায় মাননীয় এমপি মহোদয়কে এই বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, রাশেদ কবির আখন্দের সুযোগ্য নেতৃত্বে এবং সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সার্বিক সহযোগিতায় ঐতিহ্যবাহী আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়টি আগামী দিনে শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা

আপডেট সময় : ১০:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬