ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার

শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে

শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া’র অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)- উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে শিক্ষাসেবার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে উলচাপাড়াস’ কর্মকারপাড়ায় কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আবদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এই কমিউনিটি অ্যাকশন সভায় সনাক এর সহসভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন- সন্তানদের প্রতি অভিভাবকদের আরো বেশি মনোযোগি হতে হবে। তিনি বলেন বিদ্যালয়ে আপনার সন্তান নিয়মিত উপস্থিত থাকে কি না সেই দিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত অভিভাবক সভায় উপসি’ত থাকতে হবে। সন্তানের পড়ালেখার বিষয়ে শিক্ষকদের পরামর্শ নিতে হবে। তিনি আরো বলেন অনেক শিক্ষার্থী মাদকে আসক্ত হচ্ছে এবং নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শুভেচ্ছা বক্তব্যে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সমন্বয়ক মোঃ ফোরকান মিয়া বলেন আজকের এই সভা আয়োজনের উদ্দেশ্য হলো আপনার সন্তানের লেখাপড়া যাতে আরো ভালো হয় সেই বিষয়ে আলোচনা করা। তিনি আশা প্রকাশ করেন আপনারা আপনাদের সন্তানের পড়ালেখার ঘাটতিসহ বিদ্যালয়ে শিক্ষাসেবার মান কিভাবে আরো বাড়ানো যায় সেই বিষয়ে পরামর্শ দিবেন। এসিজি’র সদস্য প্রসেনজিৎ শীল বলেন- অভিভাবকদের সচেতনতাবৃদ্ধি করার জন্য এই মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসিজি সদস্য কেশব সুত্র ধর, প্রান্ত দেব, মোঃ তৌহিদুল ইসলাম, ত্রিশা কর্মকার, একা কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগণ বলেন গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে এবং শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। উক্ত কমিউনিটি অ্যাকশন সভায় ইয়েসসহ স্থানীয় পর্যায়ের জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬