ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

মাসুদ রানা-নবীনগর পৌরসভার 'মেয়র'পদে নির্বাচন করার ঘোষণা!

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আগামি নির্বাচনে ‘মেয়র’ পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বিএনপি নেতা মাসুদ রানা। তিনি আজ সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা সদরের একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রাণবন্ত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। মাসুদ রানা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, সামনেই নবীনগর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে আমি মাসুদ রানা নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবো বলে আজ আনুষ্ঠানিকভাবে সাংবাদিক ভাইদের সামনে ঘোষণা করছি । সেজন্য আমি আমার প্রাণপ্রিয় নবীনগর পৌরবাসির দোয়া ও আশীর্বাদের পাশাপাশি সকল সাংবাদিকদ বন্ধুদের দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আবেগতাড়িত হয়ে বলেন, বিগত সংসদ নির্বাচনে আপনারা সাংবাদিক বন্ধুরা সম্মিলিতভাবে দলমতের উর্ধে উঠে যেভাবে আমার নেতা, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা এডভোকেট এম এ মান্নান ভাইয়ের পাশে থেকে তার নির্বাচনী প্রচারনায় অবদান রেখে তাঁকে এমপি নির্বাচিত হতে সহযোগিতা করেছেন। ঠিক তেমনি তাঁর আদর্শের সৈনিক ও আস্থাভাজন একজন কর্মী হিসেবে আমার পাশেও ঠিক একইভাবে থেকে আমাকে ‘মেয়র’ পদে নির্বাচিত করতে আপনারা বিশেষ অবদান রাখবেন। তিনি তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে আরও বলেন, ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের মন্ত্রে বিশ্বাসী হয়ে রাজনীতি করে আসছি। যতদিন বেঁচে থাকবো ততদিন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের আদর্শের রাজনীতি করে যাবো ইনশাল্লাহ। জেলা বিএনপির এই নেতা সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা চেয়ে বলেন, নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমার এই আসনের এমপি নেতা এডভোকেট এম এ মান্নান ভাইয়ের উপদেশ, সুপরামর্শ ও তাঁর সার্বিক দিক নির্দেশনায় সংস্কৃতির রাজধানী খ্যাত এই প্রাচীন শহর নবীনগর পৌরসভাকে সত্যিকারভাবেই সারাদেশের মধ্যে একটি সর্বাধুনিক “মডেল পৌরসভা” হিসেবে আমি গড়ে তুলবো ইনশাল্লাহ। মতবিনিময়কালে নবীনগরের সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা!

আপডেট সময় : ০৭:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬