ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় নদীতে নৌকা ভেঙে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৯৩ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় নদীতে নৌকা ভেঙে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় তিতাস নদীর মাঝে নৌকা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সহকারী কমিশনার (ভূমি) ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পানিতে পড়ে যান। তবে সাঁতরে তীরে ওঠেন তারা। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতে থাকা কয়েকজন জানান, সদর উপজেলার কাঞ্চনপুরে তিতাস নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানে যান। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল। ভ্রাম্যমাণ আদালতের দলটি নৌকা যোগে তিতাস নদীতে ড্রেজারে বালু উত্তোলনের স্থানে যাচ্ছিলেন। নৌকাটি কিছুদূর যাওয়ার পর মাঝ নদীতে ভেঙে ডুবে যায়। এতে নৌকায় থাকা ইউএনও, এসিল্যান্ড ও ওসিসহ সবাই পানিতে পড়ে যান। মধ্যরাতের অন্ধকারে নদীতে এ ঘটনায় এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। পরে তারা সাঁতরে নদীর তীরে ওঠেন।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন বলেন, আমি ভেবেছিলাম কাছাকাছি কোনো জায়গায় যাবে। নৌকা উনারাই নিয়েছিলেন। তবে এ ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। সদর উপজেলার ইউএনও মোহাম্মদ সেলিম শেখ বলেন, নৌকাটি অনেক নড়বড়ে ছিল। তবে বড় কোনো ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় নদীতে নৌকা ভেঙে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে

আপডেট সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩