ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে এমপি পদ প্রার্থী মোহন মিয়া আর নেই
- আপডেট সময় : ০৯:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ৫২০ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের ( সরাইল- আশুগঞ্জ) উপনির্বাচনে এমপি পদ প্রার্থী মো. মোহন মিয়া (৬৪) আর নেই। আজ ৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। পারিবারিক সূত্র জানায়, তিনি সরাইল উপজেলা’র নোয়াগাঁও মধ্যপাড়া মৈশান বাড়ির মোঃ ফরজ আলী’র ছেলে। মোহন মিয়া গত ৫ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আগামীকাল ৮ জানুয়ারি রোববার মনোনয়নপত্র যাচাই- বাছাই অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। আজ শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের লোকজন তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন। মৃত্যুকালে মোহন মিয়া’র বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী তিন মেয়ে এক ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গতঃ এর আগে ২০০৬ সালেও তিনি এই আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। পরে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়ে ছিলেন।


























