ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের প্রার্থীর স্বজনেরা ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ১০:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৪০৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের প্রার্থীর স্বজনেরা ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীর স্বজনেরা ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে তাঁর স্বজনেরা ভোট চেয়ে সরাসরি মাঠে নেমেছেন। মেহনীভ রহমান মুনিয়া নির্বাচনী সমাবেশে বলেন, আমার বাবা আপনাদের অনেক ভালোবাসেন। ১২ তারিখ কষ্ট করে গিয়ে ধানের শীষে একটি ভোট দেবেন। অন্যদিকে আশফাক জামিল রহমান বলেন, আমার শ্বশুর দেশপ্রেমিক ও সততার দৃষ্টান্ত, তাঁকে ধানের শীষে জয়যুক্ত করতে ভোট দিন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে খালেদ হোসেন মাহবুবের স্ত্রী, মাহফুজা আক্তার মিতা ও ছেলে ইসরাদ হোসেন মাহবুব নির্বাচনী সভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরীর দুই মেয়ে ভিডিও বার্তার মাধ্যমে ভোটারদের কাছে বাবার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবের ছেলে ভোটের মাঠে ঘুরে জনসংযোগ করছেন। একই আসনের জামায়াত জোটের প্রার্থী আশরাফ উদ্দীন মাহদীর বাবা ও অন্যান্য প্রার্থীর ভাই-বোনেরা উৎসাহিত হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। প্রবাসী স্বজনেরাও মাঠে এসে ভোট প্রার্থনায় অংশ নিয়েছেন। স্বজনদের সরাসরি অংশগ্রহণ নির্বাচনী পরিবেশে উচ্ছ্বাস এবং উৎসাহের এক নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া আরো একাধিক প্রার্থীর স্বজনেরা ভোটের মাঠে জোরেশোরে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের প্রার্থীর স্বজনেরা ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন

আপডেট সময় : ১০:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬