ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০ বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় RAISE প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রথম ব্যাচের সমাপনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৪৭৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় RAISE প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রথম ব্যাচের সমাপনী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্টের সেমিনার রুমে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) কর্তৃক বাস্তবায়িত RAISE প্রকল্পের আওতায় পাঁচদিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কম্পিউটার বিভাগের প্রধান শ্যামল চন্দ্র রায়। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজনীয় অতিরিক্ত প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান আইটি এক্সপার্ট হোম এর ব্যবস্থাপনা পরিচালক সৌরভ সাহা। তিনি প্রশিক্ষণার্থীদের আত্মবিশ্বাস, দক্ষতা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

RAISE প্রকল্পের ছয় মাস মেয়াদি শিক্ষানবিশ কর্মসূচির আওতায় ছয়টি ট্রেডের মোট ২৫ জন শিক্ষানবিশ এই পাঁচদিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, সময় ব্যবস্থাপনা, সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মক্ষেত্রে ইতিবাচক আচরণসহ জীবন দক্ষতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও গ্রুপ ওয়ার্ক অনুশীলন পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব ও কর্মজীবনে প্রয়োগের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের মতে, প্রশিক্ষণ কর্মসূচিটি অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী ছিল। উল্লেখ্য, অপ্রাতিষ্ঠানিক খাতের পুনরুদ্ধারের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ২০২২ সাল থেকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের সহায়তায় শুরু হওয়া RAISE প্রকল্পটি বর্তমানে দেশের ৬৪ জেলায় ৮৯টি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় RAISE প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রথম ব্যাচের সমাপনী

আপডেট সময় : ০৯:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬