ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাস-সহ ৩ জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৪৯৭ বার পড়া হয়েছে

পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাস-সহ ৩ জন আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে গাঁজা বোঝাই একটি মাইক্রোবাস সহ আবুল বাশার (৩৫) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আবুল বাসার বরগুনা জেলার আমতলী থানা এলাকার গুলিশখালী গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। এ সময় মাইক্রোবাস থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

তিনি আরো জানান, এই ঘটনায় মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এদিকে বিকালে সরাইলে ৪ কেজি গাঁজাসহ জুনাঈদ মিয়া (২১) ও মোছাঃ শিল্পী (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। বিকালে ৩ টায় সরাইল থানাধীন বিশ্বরোড় মোড় সংলগ্ন কুট্টপাড়া ওয়ালটন ইলেক্ট্রনিক্স শো-রুমের সামনে পাকা রাস্তার উপর তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুনাঈদ মিয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার ফারুক মিয়ার ছেলে ও ওই এলাকার মন্তু মিয়ার মেয়ে স্বামী মুসা মিয়ার স্ত্রী মোছাঃ শিল্পী।

বিষয়টি নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বিকেল ৩টায় হাইওয়ে থানা এএসআই (নিঃ) মোঃ আব্দুল কাদির সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-সিলেট মহাসড়কে জরুরী মোবাইল-১ ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সরাইল থানাধীন বিশ্বরোড় মোড় সংলগ্ন কুট্টপাড়া ওয়ালটন ইলেক্ট্রনিক্স শো-রুমের সামনে পাকা রাস্তার উপর জুনাঈদ মিয়া ও মোছাঃ শিল্পীকে আটক করে। এবং তাদের বডি ও কোমড়ের মধ্য থেকে মাদকদ্রব্য গাঁজা ০২ কেজি করে মোট ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাস-সহ ৩ জন আটক

আপডেট সময় : ০৯:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩