ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী?

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযান: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৬৭০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযান: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সদরে এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও ছোরাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর, ২০২৫) রাতে এই অভিযানে মোঃ রুবেল (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডিবির একটি চৌকস দল সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় বাকাইল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের মিজান টাওয়ার সংলগ্ন একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বাড়ির ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় দুটি বড় রামদা, একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো চাপাতি, চারটি বিভিন্ন আকারের ছোরা এবং দুটি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্লিংশটসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বাড়ির মালিক মোঃ রুবেলকে (৩৮) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হাজী আব্দুল আলীমের ছেলে। ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযান: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৭:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫