সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ লিয়াকত আলী গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি—রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো(৬৩)।তিনি স্ত্রী ২ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।দীর্ঘদিন ধরে তিনি নানাবিধ রোগে ভুগছিলেন।গতকাল বাদ এশা শেরপুর ঈদগাঁহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকেঁ শেরপুর কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়েছে। উল্লেখ্য মরহুম মোহাম্মদ লিয়াকত আলী অ্যাড.মাহবুবুল আলম খোকনের একমাত্র ভগ্নিপতি।














