স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে
- আপডেট সময় : ১০:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে
———— শরিফুল ইসলাম, পৌর প্রশাসক (উপসচিব), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নাগরিকদের গুণগত পরিবেশ সেবা নিশ্চিতের অংশ হিসেবে গত বুধবার মধ্যপাড়া শান্তিবাগ এলাকা পরিদর্শন করেন পৌর প্রশাসক শরিফুল ইসলাম। তিনি শান্তিবাগ এলাকার খাল ও ড্রেনের ময়লা-আবর্জনা দেখে হতাশা প্রকাশ করেন এবং আগামি সপ্তাহের মধ্যে স্থানীয়ভাবে পরিচিত বাগা খাল আবর্জনামুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। উপস্থিত জনসাধারণ পৌর প্রশাসককে খাল দখলের বিভিন্ন কৌশল সম্পর্কে অবহিত করেন। অনেকে খালের কিছু অংশ দখল করে বাড়ী বানিয়ে দ্বিতীয়তলা থেকে খালের দিকে ৫ ফুটের মতো ছাদ দিয়ে রেখেছে। কেহ কেহ খালের অংশ দখলের উদ্দেশ্যে বেড়া দিয়ে সেখানে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলতেছে। কেহ কেহ আইন-কানুনের তোয়াক্কা না করেই বহুতল ভবন নির্মান করেছে এবং বর্তমানেও এটি চলমান রয়েছে। এই বিষয়ে কেহ কোনো আপত্তি জানালে তাঁকে ভয়-ভীতি প্রদর্শন করে থাকে। যেখানে একসময় বাগা খাল দিয়ে ইট বোঝাই নৌকা চলাচল করত সেখানে আজ খালের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। দ্রুতই খালের ময়লা-আবর্জনা পরিস্কার করার পর ভ‚মি রেকর্ড দেখে খালের সীমানা নির্ধারণ করার জন্য এলাকাবাসি জোর দাবি জানান। পৌর প্রশাসক উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন- বাসাবাড়ির চারপাশ নিজ দায়িত্বে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা যাবে না এবং জনগণ খাল দখলমুক্তকরণের যে দাবি তুলেছে সেটি সরকারের কাজ। শীঘ্রই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি এলাকাবাসিকে আশ^স্ত করেন। এই সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া পৌর নাগরিকদের আইন মেনে ভবন নির্মানসহ নিয়মিত ড্রেন পরিস্কার রাখার জন্য অনুরোধ করেন। সনাক সদস্য মোঃ আরজু মিয়া বলেন এলাকাবাসিকে সচেতন হতে হবে। স্বাস্থ্যসম্মত জীবন যাপন নিশ্চিত করতে হলে বাড়ির চারপাশ নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে। উক্ত পরিদর্শন কার্যক্রমে পৌরসভার বিভিন্ন সেকশনের প্রতিনিধিবৃন্দ, অ্যাকটিভ সিটিজেন গ্রæপ (এসিজি) এর প্রতিনিধিবৃন্দ এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














