সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২ ৬১৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ইসলামপুর এলাকায় ট্রাকের ও কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। কাঁদায় পড়ে যায় ট্রাকের ও কাভার্ডভ্যান। আজ সোমবার বিকাল ৫ টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনার ঘটে। তাৎক্ষণিক অবস্থায় নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু জানান, সোমবার বিকাল ৫ টার দিকে ইসলামপুর পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে ঢাকা সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে।















