ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন। গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক

বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ২২৭ বার পড়া হয়েছে

বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কায়রা বিলের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের উত্তরে কায়রা বিলে জনৈক নান্নু মিয়ার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবায় পড়ে থাকা নারীর মৃতদেহ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, লাশটি আনুমানিক ৫ থেকে ৬ দিন আগের হতে পারে। মৃতদেহটি পঁচে-গলে যাওয়ায় শরীরে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য জানানো হলেও মৃতদেহটি অতিরিক্ত পঁচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হয়নি বলে জানান ওসি। ময়নাতদন্তের জন্য লাশটি বর্তমানে হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। পরিচয় শনাক্ত না হলে নিয়ম অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬