ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে আশুগঞ্জে এক শ্রমিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ৩৭৬ বার পড়া হয়েছে

মো. জুবায়ের মিয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় বয়লার মুরগির খামারে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে মো. জুবায়ের মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জুবায়ের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ধলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামে শ্বশুরবাড়িতে থেকে জেলা পরিষদের সদস্য বিল্লাল ভূঁইয়ার মুরগির খামারে কাজ করতেন। স্থানীয়রা জানান, জুবায়ের বিল্লালের মালিকানাধীন ব্রয়লার মুরগির খামারে ডিম সংগ্রহের কাজ করতেন। সেই মুরগির খামারে বায়োগ্যাস তৈরি করা হতো। শনিবার বিকেলে বিকট শব্দে বায়োগ্যাস ট্যাংক বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়ি ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খামারের ভেতরে অচেতন অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে জুবায়ের মারা যায়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে আশুগঞ্জে এক শ্রমিক নিহত

আপডেট সময় : ১১:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২