ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি সচল দেশীয় এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেলসহ সিদ্দিকুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের অপর দুই আরোহী পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দিবাগত রাত সোয়া ২টার দিকে বাঞ্ছারামপুর থানার ১নং তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরাইল গ্রামের আতিকুর রহমানের ছেলে। বর্তমানে সে একই উপজেলার নুরজাহানপুর গ্রামে বসবাস করে আসছে। বাঞ্ছারামপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে আকানগর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশের একটি চৌকস দল। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটি আটক করার আগেই এর দুই আরোহী দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেল চালক সিদ্দিকুর রহমানকে আটক করে। ঘটনাস্থলে আটককৃত সিদ্দিকুর রহমানের শরীর তল্লাশি করে লোহার তৈরি ১টি সচল দেশীয় এলজি বন্দুক এবং ২ রাউন্ড সাদা রঙের কার্তুজ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি বিধি মোতাবেক জব্দ করে পুলিশ। এ বিষয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমান ও পলাতক আসামিদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৯:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬