ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

বাঞ্ছারামপুরের বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৬:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪৪৭ বার পড়া হয়েছে

বাঞ্ছারামপুরের বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বহিষ্কার প্রত্যাহার হওয়া দুই নেতা হলেন – বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আব্দুল খালেক এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী করা হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে। এই ক্ষোভে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাবেক এমপি আব্দুল খালেক এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। দলের সিদ্ধান্ত অমান্য করায় ৩০ ডিসেম্বর তাদের দু’জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর ৩ জানুয়ারি বাছাইয়ে আব্দুল খালেকের মনোনয়ন বৈধ হয় এবং মেহেদী হাসান পলাশের মনোনয়ন বাতিল করা হয়। প্রার্থীতা ফিরে পেতে পলাশ আর নির্বাচন কমিশনে আপিল করেননি। পরবর্তী সময়ে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আব্দুল খালেক মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারা দুজনই ঘোষণা দিয়েছেন জোট প্রার্থী জোনায়েদ সাকির পক্ষে কাজ করবেন। এরই পরিপ্রেক্ষিতে তাদের দু’জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঞ্ছারামপুরের বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৬:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬