ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন। গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল

পৃথক অভিযানে ১০০২টি গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ১০:০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

পৃথক অভিযানে ১০০২টি গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ১০০২টি গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং বাংলাদেশ সেনাবাহিনী, ২৭ বীর এর একটি যৌথ আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালীন রবিবার (৮ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ২.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট উপজেলার কানাইঘাট ইউনিয়নের বীরদল গ্রামের একটি জঙ্গলে র‌্যাব এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দলটি ব্যাপক তল্লাশী করে জঙ্গলের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান এবং একটি কৌটার মধ্যে ২২২টি এয়ারগানের গুলি উদ্ধার করতে সক্ষম হয়। অপর একটি অভিযানে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (৮ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১.১৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর এলাকার বাইপাস সড়কের পূর্ব পাশে ব্যাপক তল্লাশী করে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান এবং ৭৮০টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলো এবং গুলি গুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। র‍্যার-৯ সিপিসি ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো এবং গুলি সমূহ জিডি মূলে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পৃথক অভিযানে ১০০২টি গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার

আপডেট সময় : ১০:০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬