ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত সন্তানের অবহেলায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা, দায়িত্ব নিল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

নবীনগরে বিএনপির অফিস আগুনে পুড়া নিয়ে উত্তেজনা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০১:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭৮ বার পড়া হয়েছে

নবীনগরে বিএনপির অফিস আগুনে পুড়া নিয়ে উত্তেজনা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাটঘর ইউনিয়নের একুইছড়া বাজারে বিএনপির স্থানীয় কার্যালয় গতকাল রবিবার (১ ফেব্রুযারি ২০২৬) গভীর রাতে আগুনে পুড়া নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। কারো দাবি, সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এদিকে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের অনুসারী নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা দাবি করেন, সদ্য বহিস্কৃত জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী জেলা বিএনপির সদস্য হজরত আলী মোবাইল ফোনে হুমকি দেওয়ার পর পরেই মাঝ রাতে নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। এদিকে অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হযরত আলী বলেন, তাদের দাবি মিথ্যা ও বানোয়াট। আমি নিজেও এই ঘটনার সত্যতা নিরসনের দাবি জানাচ্ছি। শুধু শুধু ইর্ষা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে অপ-প্রচার করে তাপস ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখে যায়, বিএনপির দলীয় কার্যালয়সহ চারটি দোকান পুড়ে গেছে। আনুমানিক প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয় বলে জানান, দোকান মালিককেরা। এদিক সোমবার (২ জানুয়ারি ) সকালে এডভোকেট আব্দুল মান্নান ঘটনাস্থলে পরিদর্শন করে এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আগুন লাগার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে বিএনপির অফিস আগুনে পুড়া নিয়ে উত্তেজনা

আপডেট সময় : ০১:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬