ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৫টিতেই পুরানো প্রার্থী, একটিতে বদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৫টিতেই পুরানো প্রার্থী, একটিতে প্রার্থী বদল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনেই পুরানোদের মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। একটি আসনে প্রার্থী বদল করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে গণভবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেন।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসন- এই আসনে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ১৩জন প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসন -এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দীর্ঘ ৫০ বছর পর গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিজয়ী বর্তমান সংসদ সদস্য ও শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদসহ ১৩জন প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন- এই আসনে চতুর্থবারের মতো দলীয় মনোনয়নপত্র পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, ও আসনের টানা তিনবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন পাঁচজন প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসন – এই আসনে টানা তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের টানা দুইবারের সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন এই আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহআলমসহ ৭জন প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) – এই আসনে দলীয় মনোনয়ন রদবদল করা হয়েছে। এই আসনের বর্তমান সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে মনোনয়ন দেয়া হয়নি। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। এই আসনে মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলসহ ১২জন প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আসন –
এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসন থেকে চারবার নির্বাচিত বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এ.বি তাজুল ইসলাম। এই আসনে মনোনয়ন চেয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মহিসহ ১২জন প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৫টিতেই পুরানো প্রার্থী, একটিতে বদল

আপডেট সময় : ১০:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩