ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি

ঢাকা থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সতর্কতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ৩৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার নিম্ন আদালত চত্বর থেকে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন এবং ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার দুই জঙ্গি আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকাজুড়ে সতর্ক রয়েছে পুলিশ ও বিজিবি। ইতিমধ্যে আখাউড়া স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন কক্ষে পালিয়ে যাওয়া নিষিদ্ধঘোষিত জেএমবি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলের ছবি সাঁটিয়ে দিয়েছে। এছাড়াও বিজিবির পক্ষ থেকে প্রতিটি বিওপিকে (সীমান্ত পোষ্ট) সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। পালিয়ে যাওয়া দুই জঙ্গি যাতে কোনোভাবেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে না যেতে পারেন সেজন্য রবিবার বিকেল থেকেই বাড়তি সতর্ক অবস্থান নিয়েছে সংশ্লিষ্টরা। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোর্শেদুল আলম জানান, ওই দুই জঙ্গির ছবি ও ঠিকানা পাওয়ার সাথে সাথেই তাদের ব্ল্যাক লিস্টেড করে তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে সাঁটিয়ে দেওয়া হয়েছে। আমরা সতর্ক অবস্থায় রয়েছি। বিধি মোতাবেক সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, এ বিষয়ে নির্দেশনা আসার পর প্রতিটি বিওপিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। উল্লেখ্য নিষিদ্ধঘোষিত জেএমবি সদস্য মইনুল হাসান শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে ও ও আবু সিদ্দিক সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে। রবিবার দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে ফয়সল আরেফিন দীপন এবং লেখক অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামীকে ছিনিয়ে নেয় জঙ্গিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সতর্কতা

আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২