ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত সন্তানের অবহেলায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা, দায়িত্ব নিল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত

ওয়ালটন ফ্রিজ কিনে টয়োটা গাড়ি ফ্রি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কাঠমিস্ত্রি হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ৪৪৪ বার পড়া হয়েছে

ওয়ালটন ফ্রিজ কিনে টয়োটা গাড়ি ফ্রি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কাঠমিস্ত্রি হাসান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এবার নতুন একটি টয়োটা গাড়ি ফ্রি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদরের কাঠমিস্ত্রী হাসান আহামদ। দেশব্যাপী চলমাল ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮’তে ঘোষিত বিশেষ ক্রেতাসুবিধার আওতায় এই গাড়িটি পান হাসান আহামদ। হাসান আহামদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিখাইর গ্রামের ইদন মিয়ার ছেলে।হাসান গত ১৮ জুন ব্রাহ্মণবাড়িয়ার খৈয়াসার রোড মোদকবাড়ি মোড় আহাদ এন্টারপপ্রাইজ ওয়ালটন শোরুম থেকে ৩৪ হাজার ৪৯০ টাকা দিয়ে ২১৩ লিটারের একটি ফ্রিজ কিনে গাড়িটি পেয়েছেন। গাড়ি বিজয়ী হাসান আহামদ বলেন, জীবনে অনেক শুনছি মানুষ মালামাল কিনে কত কিছুই পাই কিন্তু আমার এসব বাটপারি মনে হতো বিশ্বাস তো হতোই না। এখন নিজে মাত্র ৩৪ হাজার ৪৯০ টাকা দিয়ে ওয়ালটনের ফ্রিজ কিনে যখন গাড়ি পেয়েছি। গাড়ি পেয়েও যেন বিশ্বাস হচ্ছেনা। ওয়ালটন গ্রুপ মানুষের আস্তা রেখেছেন। তিনি ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানান।

আহাদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুল আহাদ বলেন, বিজয়ী ক্রেতা হাসান ১৮ জুন ২০২৩ তারিখ ৩৪ হাজার ৪৯০ টাকা দিয়ে ফ্রিজ কিনে গাড়ি পেয়েছে। ওয়ালটন গ্রুপ কথা দিয়ে কথা রাখেন। তিনি বলেন, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার (এসি) বা ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পাচ্ছেন গাড়িসহ লক্ষ লক্ষ উপহার। ক্রেতারা এ সুবিধা পাচ্ছেন ১৫ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত। তিনি আরও জানান, যেকোন পণ্য কিনে অনলাইনে রেজিস্ট্রেশন করে যে কেউ এই সুবিধা পাবে। হাসানের হাতে নতুন গাড়ির চাবি তুলে দেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এমদাদুল হক সরকার এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার রাকিবুল হাসান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহকারী পরিচালক মো: মাহফুজুর রহমান’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওয়ালটন ফ্রিজ কিনে টয়োটা গাড়ি ফ্রি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কাঠমিস্ত্রি হাসান

আপডেট সময় : ১০:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩