ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

আশুগঞ্জে বিষমাখা মিষ্টি খাইয়ে দুই শিশু হত্যা ‘পরকীয়া প্রেমিক’ সফিউল্লাহ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ৪৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশুকে হত্যার ঘটনায় মা রীমা বেগমের পরকীয়া প্রেমিক মো. সফিউল্লাহকে ঢাকা থেকে সোমবার বিকেল পৌনে ৫টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুগঞ্জ থানার পুলিশের অভিযানে সফিউল্লাহ গ্রেপ্তার হন বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন নিশ্চিত করেছেন। ১০ মার্চ রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের সুজন খানের ছেলে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানকে (৫) হত্যা করেন তার মা রিমা বেগম। পরকীয়া প্রেমিক সফিউল্লাহর পাঠানো বিষমাখা মিষ্টি খাইয়ে তাদের হত্যা করা হয়। প্রথমে নাপা সিরাপ খেয়ে শিশুদের মৃত্যু হয় বলে প্রচার চালানো হয়। দুই সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিলে রিমাকে বিয়ে করবেন বলে সফিউল্লাহ প্রলোভন দেখান। রিমাকে গ্রেপ্তারের পর পুলিশ রহস্যের উন্মোচন করতে সক্ষম হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুরের একটি বাস কাউন্টারের সামনে থেকে সফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলেন। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। আনার পর জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুগঞ্জে বিষমাখা মিষ্টি খাইয়ে দুই শিশু হত্যা ‘পরকীয়া প্রেমিক’ সফিউল্লাহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২