মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ
- আপডেট সময় : ০৯:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
মাদকমুক্ত সুস্থ সমাজ গঠন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামে বৃক্ষরোপণ, মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ‘কনিকাড়া পেশাজীবী সংস্থা’র উদ্যোগে এবং গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। শনিবার বিকেল ৩টায় কনিকাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর ও কনিকাড়া পেশাজীবী সংস্থার প্রধান উপদেষ্টা মোবারক হোসেন (দুলু)। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি কনিকাড়া দক্ষিণ পাড়া প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে। এরপর উত্তর দিকে রাধিকা সড়ক (কনিকাড়া অংশ) হয়ে কনিকাড়া ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ফুটবল মাঠে এক জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কনিকাড়া পেশাজীবী সংস্থার সভাপতি মো. আজহারুল ইসলাম এবং সাবলীলভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফখরুল আলম মুক্তি। সমাবেশে বক্তারা যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও কঠোর বার্তা দেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করার জন্য জোর আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন কনিকাড়া পেশাজীবী সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর নাসিরুদ্দিন, উদযাপন কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মজিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রাজীব আহসান চৌধুরী পাপ্পু, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু এবং সংস্থার সহ-সভাপতি মো. আরজু মিয়া। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনিকাড়া পেশাজীবী সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল রহমান চৌধুরী, কবির আহমেদ, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক মাহবুব আলম, তরিকুল ইসলাম সুমন, দিলদার আহমেদ লিটন, সাইদুল ইসলাম, বলাই দাস, মো. হানিফ, জাফর আহমেদ, মো. ওলিউল্লাহ সবুজ চৌধুরী, আরিফুর রহমান, ইমতিয়াজ আহমেদ তোহা, মামুন ভূঁইয়া, এজাজুল মনির চৌধুরী, মো. আলমগীর, তৈয়বুর রহমান তৈয়ব, সাইফুজ্জামান ফোরকান, জুয়েল, মাহমুদুর রহমান মাহমুদ, রাসেল, মোর্শেদ মেম্বার ও সাত হাজী প্রমুখ। সচেতনতামূলক সমাবেশ শেষে অংশগ্রহণকারী ও দর্শকদের আনন্দ দিতে এক মনোজ্ঞ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সামাজিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।






















