ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৮৬৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনবিআর কর্মকর্তা-কর্মচারিদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল থেকে ভারতে রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে, বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসায় ব্যবসায়িদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। ব্যবসায়ীরা জানায়, শাটডাউনের কারণে রবিবার কোনো পণ্য ভারতে রপ্তানি করা হয়নি। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই সঙ্গে সরকারও রাজস্ব বঞ্চিত হয়েছে। তবে শাটডাউন প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের অর্থনীতিকে স্বছল রাখতে বন্দরগুলোকে আন্দোলনের আওতামুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা। আখাউড়া স্থলবন্দর এর রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানায়, সোমবার সকাল থেকে ৩টি ট্রাকে করে ৬৬ মেট্রিক টন আটা ও ২টি পিকআপে করে হিমায়িত মাছ রপ্তানির জন্য আনা হয়েছে। রপ্তানির বিভিন্ন কাগজপত্র স্বাক্ষরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এর আগে শনিবার (২৮ জুন) সারাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মীদের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ চললেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি। আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানায়, শনিবার যথারীতি ভারতে পণ্য রপ্তানী হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ২৩টি ট্রাকে করে ১৬০ টন মাছ এবং ৩টি ট্রাকে ৯০ টন ময়দা ভারতে রপ্তানি হয়েছে। স্থলবন্দরের ব্যবসায়ী নেসার আহমেদ ভূঁইয়া জানান, শাটডাউনের কারণে যেসব পণ্যের কাগজপত্র শুক্রবার সম্পন্ন ছিল, সেগুলোই শনিবার রপ্তানি করা হয়েছিল। কিন্তু শাটডাউনের কারণে রোববার পুরোপুরি আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। একদিন বন্ধ থাকার পর ফের সোমবার থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়। তবে শাটডাউনে দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

উল্লেখ্য, দেশের অন্যতম রপ্তানিমুখী এই বন্দর দিয়ে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

আপডেট সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫