ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৮৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তক একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। ১১ জুলাই শনিবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রবর্তক একাডেমির উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ ইয়াছিন মিয়া (এডিশনাল পিপি) সভাপতিত্বে ও সিফাত নাসরিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ তানিয়া আহমেদ, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব সিনিয়র সাংবাদিক পীযূষ কান্তি আচার্য্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু, অঙ্কুর শিশু কিশোর সংগঠনের সভাপতি আনিছুল হক রিপন।

অনুষ্ঠানের শুরুতে আবদুল মতিন শিপনের পরিচালনায় নৃত্য পরিবেশন করা হয়। প্রবর্তক একাডেমির শিক্ষার্থীরা একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করে।
মিলনায়তনে দর্শক ভর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে সম্পদ। একজন অপরজনের সাথে উতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বাংলা সাহিত্যে তাদের অবদান অনস্বীকার্য। আমরা তাদেরকে লালন করতে হবে, ধারণ করতে হবে। বর্তমান প্রজন্মকে রবীন্দ্র-নজরুল সম্পর্কে জানাতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রবর্তক একাডেমির সভাপতি সোহেল আহাদ ও শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন। অনুষ্ঠান শেষে রবীন্দ্র-নজরুল আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন আফজাল হোসেন রিপন, কোহিনুর আক্তার ও ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের উপাধ্যক্ষ নাসরিন পলাশসহ সিনিয়র শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

আপডেট সময় : ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬